গঠিত হলো তারেক মাসুদ ফিল্ম সোসাইটি

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২০:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২২, ২১:১৪

চলচ্চিত্রকার তারেক মাসুদের অকাল মৃত্যুর ১১ বছর পর তার জন্মস্থান ফরিদপুরে গঠিত হলো ‘তারেক মাসুদ ফিল্ম সোসাইটি’। 

শনিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় জেলা শহরের কমলাপুরে সংগঠনের কার্যালয়ে চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সবার ঐকমত্যে নির্ধারিত হয় সংগঠনের নাম, গঠনতন্ত্র এবং গঠিত হয় আট সদস্যের প্রথম কার্যনির্বাহী পরিষদ। এতে সভাপতি নির্বাচিত হন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন লেখক ও সাংবাদিক এইচ.এম. মেহেদী হাসান।

সভাপতি রেজাউল করিম বলেন, ‘একদল তরুণ উদ্যমী চলচ্চিত্রপ্রেমী নিয়ে তারেক মাসুদ ফিল্ম সোসাইটির আত্মপ্রকাশ ঘটলো। আমরা মনে করি, এর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন আরও বেগবান হবে। ফরিদপুরে বহু আগে একাধিক সংসদ গড়ে উঠলেও তা বেশি দিন টিকে থাকেনি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা।’ 

সাধারণ সম্পাদক এইচ. এম. মেহেদী হাসান বলেন, ‘চলচ্চিত্র মানুষের চিন্তার জগতে ব্যাপকভাবে নাড়া দিতে সক্ষম। আমরা এ শিল্পকে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তৈরি করতে চাই চিন্তাশীল দর্শক। সেখানে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন ফরিদপুরের কৃতী সন্তান তারেক মাসুদ।’

সোসাইটির সদস্যরা তিন বছরের জন্য নির্বাচিত সংগঠনের অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি লিয়াকত হিমু, সহ-সাধারণ সম্পাদক সুজিত হাসান শোভন, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান, সদস্যবৃন্দ মো. তাসিনুল করিম প্রত্ন, মো. আসিফ খান তামিম ও তাওসিফ করিম প্রাচ্য। 

সম্মেলন শেষে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তারেক মাসুদের ‘নরসুন্দর’।

সাধারণ সম্পাদক এইচ.এম. মেহেদী হাসান জানান, তারেক মাসুদের মৃত্যুর ১১ বছরেও দেশের কোনও জেলায় এমন সোসাইটি বা সংগঠন গড়ে ওঠেনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প