নায়িকা হয়ে আসছেন এমবিবিএস ডাক্তার

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:৫১

আবারও নতুন নায়িকা সামনে আনলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নাম মাহা। সিনে দুনিয়ার বাইরে তিনি একজন এমবিবিএস ডাক্তার!

জাজ জানায়, তাদের নতুন ছবি ‘পাপ’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হচ্ছেন চিকিৎসক মাহা। 

নির্মাতা সৈকত নাসির এটি তৈরি করছেন। ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির কাজ। এতে মুখ্য ভূমিকায় আছেন জিয়াউল রোশান ও ববি হক। সঙ্গে থাকবেন মাহা।

বিষয়টি নিয়ে জাজ জানায়, শুধু রূপে ও মেধায় নয়, উচ্চতাতেও প্রতিষ্ঠানটির আবিষ্কৃত অন্য নায়িকাদের চেয়ে এগিয়ে মাহা। লম্বায় সে ৫ ফিট ৭ ইঞ্চি। 

নায়িকা হয়ে আসছেন এমবিবিএস ডাক্তার নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও একজন নতুন নায়িকা।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রথম আবিষ্কার ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতিষ্ঠানটির হাত ধরেই সিনে জগতে এসেছেন নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় নাম এলো মাহার।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প