৯৪তম অস্কারে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র শাখায় পুরস্কার পেলো ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের ‘এনক্যান্টো’। ছবিটি পরিচালনা করেছেন জারেড বুশ। তার পাশাপাশি ট্রফি পেয়েছেন প্রযোজক বাইরন হাওয়ার্ড, ইভেট মেরিনো ও ক্লার্ক স্পেন্সার। তাদের হাতে পুরস্কার তুলে দেন হ্যালি বেইলি, লিলি জেমস ও নাওমি স্কট।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অ্যানিমেটেড ছবির দৌড়ে ‘এনক্যান্টো’র জয় প্রায় নিশ্চিত ছিল। বাফটা, গোল্ডেন গ্লোব এবং প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জেতায় সেই সম্ভাবনা তৈরি হয়।
অ্যাডভেঞ্চার ও সংগীতনির্ভর অ্যানিমেটেড ছবিটির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। তারা থাকে জাদুনগরী এনক্যান্টোতে। পরিবারের সবারই জাদুকরি শক্তি আছে, একমাত্র চশমা পরা মিরাবেল মাদ্রিগাল ছাড়া। একপর্যায়ে তার পরিবার জাদুক্ষমতা হারাতে থাকে। এরপর মেয়েটির সাহসিকতায় বেঁচে যায় সবাই।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র শাখায় ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ ছবিটিও মনোনয়ন পেয়েছে। একই শাখায় মনোনীত অন্য তিনটি ছবি হলো ‘দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস’ (সনি পিকচার্স অ্যানিমেশন), ‘লুকা’ (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) এবং ‘ফ্লি’ (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা)।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ২০০১ সালে সেরা অ্যানিমেটেড কাহিনিচিত্র পুরস্কার যুক্ত করা হয়।
অপর দিকে সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘দ্য উইন্ডশিল্ড ওয়াইপার’। এবারের আসরে একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘অ্যাফেয়ার্স অব দ্য আর্ট’, ‘বেস্টিয়া’, ‘বক্সব্যালে’, ‘রবিন রবিন’।
তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।
হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।
ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।