এবার উইল স্মিথ-জিম ক্যারি চুমু বিতর্ক

বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১১:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:৪৮

অস্কার মঞ্চে ধাপ্পড় কাণ্ড পিছু ছাড়ছে না অভিনেতা উইল স্মিথকে। সেই ঘটনায় স্মিথের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন অভিনেতা জিম ক্যারি। স্মিথকে ‘অসুস্থ’ বলে আক্রমণ করেছেন জিম।

তবে নেটিজেনরা সেটিকে বলছেন, ‘চোরের মায়ের বড় গলা!’ জিমের একটি পুরনো ভিডিও সামনে আসার পর শুরু হয়েছে উল্টো সমালোচনা। 

সেখানে দেখা যাচ্ছে, ২৫ বছর আগে, অন্য একটি পুরস্কার বিতরণীর মঞ্চে জিম জাপটে ধরে জোর করে চুমু খাচ্ছেন ২০ বছরের অ্যালিসিয়া সিলভারস্টোনকে। এই ভিডিও সামনে আসার পর থেকেই জিমকে ভণ্ড এবং নোংরা মানসিকতার বলে অভিহিত করে শুরু হয়েছে পাল্টা আক্রমণ। জিমকে অ্যালিসিয়ার যৌন হেনস্থাকারী হিসেবেও দাবি করা হচ্ছে।

ঘটনাটা ১৯৯৭ সালের ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ড’র। জিম পেয়েছিলেন সেরা কৌতুকশিল্পীর পুরস্কার। তার নাম ঘোষণা করেন অ্যালিসিয়া। আনন্দে নাচতে নাচতে জিম মঞ্চে উঠেই অ্যালিসিয়ার মাথা ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খান। প্রবল অস্বস্তি তখন দেখা যায় নায়িকার চোখেমুখে। জিম ওই একই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইল স্মিথকেও চুমু খেতে গিয়েছিলেন। তবে বাধ সেধেছিলেন স্মিথ নিজেই। 

প্রসঙ্গত, রবিবার (২৮ মার্চ) রাতে অস্কারের পুরস্কার প্রদান মঞ্চে সঞ্চালক রক স্মিথের স্ত্রী জাডা ও তার চুলপড়া রোগ নিয়ে রসিকতা করেন। তা শুনেই নিজেকে সামলাতে পারেনি অস্কারজয়ী অভিনেতা স্মিথ। উঠে গিয়ে রককে চড় মেরে বসের তিনি। এর একদিন পর নিজ থেকেই প্রকাশ্যে ক্ষমা চান স্মিথ। 

এই ঘটনা নিয়েই স্মিথকে এক হাত নেন জিম। তার বক্তব্য ছিল, স্মিথ অসুস্থ মানসিকতার। 
সূত্র: ডেইলি মেইল

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প