আরিয়ান খানের পক্ষে কথা বলা প্রভাকরের মৃত্যু

বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১৪:০০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪:০০

মারা গেলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে হওয়া মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেল।মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে হৃদরোগ।  

সেপ্টেম্বর মাসে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাসহ ৭ জন। তারপর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডিগার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন প্রভাকর সেল। যিনি অভিযোগ করেছেন, তার কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি টাকা ঘুষ নেওয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে। এরপরই প্রশ্নবিদ্ধ হতে থাকে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি।

জি-নিউজ জানিয়েছে, শাহরুখ পুত্রকে যখন এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এই গোসাভিই তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন। গোসাভির ছায়াসঙ্গী হওয়ার কারণেই হয়তো এনসিবি পক্ষের সাক্ষী হয়েছিলেন প্রভাকর।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তিনজনকে। পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ খানের ছেলেকে। ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তার দু’ দিন পর আর্থার রোড জেল থেকে মান্নাতে ফেরেন আরিয়ান। আরিয়ানের পর জামিনে ছাড়া পান আরবাজ ও মুনমুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প