ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৫:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫:৩৩

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক-প্রযোজক শাকিব খান। আগামী ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় তার নাম থাকছে বলে জানিয়েছে সমিতি।

সংগঠনটির নির্বাচন আগামী ২১ মে। এ কারণে গত ২৪ মার্চ ভোটার তালিকার হালনাগাদ কপি প্রকাশ হয়। সেখানেই বাদ দেওয়া হয়েছিল ঢাকাই ছবির এ তারকাকে।

টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় শাকিব খানের নাম প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল প্রযোজক সমিতি।

ভোটাধিকার ফিরে পেতে এর পরপরই প্রয়োজনীয় কাগজপত্রসহ তিনি আপিল করেছেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।

এদিকে, বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ (৪ এপ্রিল) বিকালে সিদ্ধান্তটি জানা যাবে।’

তবে খোঁজ নিয়ে জানা যায়, শাকিবের আপিলের প্রেক্ষিতে ইতোমধ্যে একবার শুনানি হয়েছে। সেখানে মৌখিকভাবে নায়কের পক্ষে সিদ্ধান্ত এসেছে। আগামী ৬ এপ্রিল সে অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। যা আগামী ২১ মে এফডিসিতে অনুষ্ঠিত হবে। 

/এম/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প