র‌্যাম্বো হচ্ছেন হৃত্বিক?

বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৪:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৭:০৬

স্ট্যালোন ও হৃত্তিক.... টম ক্রুজের আলোচিত ছবি ‘নাইট অ্যান্ড ডে’র হিন্দি অনুকরণ ‘ব্যাং ব্যাং’ তৈরি করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এবার একই পরিচালক আরও একটি হলিউড ছবির প্রজেক্ট হাতে নিয়েছেন। এটিও হবে হিন্দি সংস্করণ।
হলিউডের মারকুটে ছবি ‘র‌্যাম্বো’র হিন্দি অনুকরণ তৈরি করছেন তিনি। আর এটিতে সিলভেস্টার স্ট্যালোনের চরিত্র র‌্যাম্বো হিসেবে দেখা যেতে পারে বলিউড নায়ক হৃত্বিক রোশনকে।
পরিচালকের প্রথম পছন্দে আছেন ভারতের এ সুপারহিরো।
হৃত্বিক থাকুক আর না থাকুক, ‘র‌্যাম্বো’ ছবিটির যে হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে- এটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। শুধু তাই নয়, এর দুটি কিস্তিও নির্মাণ করবেন সিদ্ধার্থ। মোট ছবি হবে তিনটি।
তার ভাষ্য, ‘‘স্ট্যালোন ইতোমধ্যে ‘র‌্যাম্বো’ সিরিজ থেকে তার অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাই সঠিক সময় ছবিটি নিয়ে কাজ করার। আমি ইতোমধ্যে ছবির জন্য ২ বছরের স্বত্ব নিয়েছি। এরমধ্যেই ট্রিলজি নির্মাণ করব।’’
‘ব্যাং ব্যাং’ নায়ক হৃত্বিকই তার প্রথম পছন্দ বলে জানান তিনি। বলেন, ‘আমার পরিকল্পনায় হৃত্বিকই সবসময় উপরের স্থানে থাকেন। এবারও তাই। আবার নতুন অন্য কেউ থাকতে পারেন।
সূত্র: বোম্বে টাইমস

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প