ইউকুলেলে বাজিয়ে গান শোনাবেন মেহজাবীন!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৫:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:৫৩

অভিনয়ে একজন মেহজাবীনের অনেক রূপ। কখনও তিনি মফস্বল শহরের ফটো স্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনও সংগীতশিল্পী। গায়ে হলুদের মঞ্চে ইউকুলেলে বাজিয়ে অতিথিদের গান শোনান নিয়মিত! 

এক মেহজাবীনের বহুরূপী সত্তা? নাকি নায়ক আফরান নিশো সবার মাঝে মেহজাবীনকে খুঁজে বেড়ান? এ নিয়ে নায়কের বন্ধুরা বিচলিত। নিশো আবার নিজের স্বপ্ন, সংকল্পের ব্যাপারে অটল। তার স্বপ্ন মার্কিন মুল্লুকে বোনের কাছে ঘুরতে যাবেন। ভিসা পাবার জন্য এহেন চেষ্টা নেই যে নিশো করেননি। টু বাই টু সাইজের ছবি তোলার জন্যই প্রথমবার মেহজাবীনের সাথে দেখা হয় স্টুডিওতে। এই সাইজটি শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মজার ছলে তাদের চিঠি লেখার সাইজও নির্ধারিত হয় টু বাই টু। আর দশটা সম্পর্ক থেকে এই সম্পর্ক বিভিন্ন বাঁকে তৈরি করে নতুন সমীকরণ। 

ইউকুলেলে বাজিয়ে গান শোনাবেন মেহজাবীন! এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টু বাই টু লাভ’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্পের প্রয়োজনে নাটকটিতে থাকছে বেশ কয়েকটি গান। মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি।

মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় ‘টু বাই টু লাভ’ প্রচার হবে আসছে ঈদের দ্বিতীয় দিন, রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প