‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের নতুন ছবি ঢাকায়

বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ২০:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২০:৫৮

২০১৬ সালে মুক্তি পায় ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। দু’টি ছবিই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার ফলে দর্শকরা মুখিয়ে ছিলেন পরবর্তী ছবির জন্য। 

অবশেষে চার বছর বিরতির পর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তৃতীয় ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। ১৫ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। 

যথারীতি এবারের ছবিটিও পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস। ‘হ্যারি পটার’ সিরিজের সবশেষ চারটি ছবির পরিচালকও তিনি।

‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’-এর  চিত্রনাট্য লিখেছেন ‘হ্যারি পটার’খ্যাত লেখিকা জে কে রাউলিং ও স্টিভ ক্লোভস। সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প