নাটকে এবার ‘ভালো হয়ে যাও মাসুদ’

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৪:৩৩ আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:১৫

অন্তর্জালজুড়ে আলোচিত সংলাপ ‘ভালো হয়ে যাও মাসুদ’। কী করেছে মাসুদ, কেনই বা ভালো হবে- এমন প্রশ্ন অনেকেই করেন। আবার খোঁজেন আসলেই কি মাসুদ ভালো হয়েছে?

জনপ্রিয় সংলাপটি এবারের ঈদে আসছে নাটক হয়ে। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এনটিভিতে দেখা যাবে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের এই কাজটি। যেখানে মাসুদ হিসেবে আছেন মিশু সাব্বির। সঙ্গে অভিনয় করেছেন নাদিয়া আফরিন মিম।

পরিচালক প্রীতি দত্তের মতে, ‘কমেডি গল্প হলেও দর্শক এখানে একটা সামাজিক বার্তা পাবেন। এই মাসুদে তারা হতাশ হবেন না।’

এনটিভি জানায়, নাটকের গল্পে দেখা যাবে মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাড় ত্যাড়ামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। বাইকের নেশা মাসুদের। তারপর সে প্রেমেও পড়ে। প্রেমিকা নাদিয়া আফরিন মিমকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে। সেসব গল্প জানা যাবে নাটকে।

এখানেও কিছু প্রশ্ন থেকে যাবে, এই মাসুদ কি শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়েছিল? পেয়ে ভালো হয়েছিল? এবারের ঈদ আয়োজনে সেসব প্রশ্নের উত্তর আসবে। যা জানা যাবে এনটিভিতে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং