অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নতুন পর্বের শুটিং। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন নির্মাতারা।
আপাতত চ্যানেলে পুরোনো পর্বগুলোই পুনরায় সম্প্রচার করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অমিতাভ। নিজের ব্লগে একাধিকবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। গত অক্টোবরেও চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে থাকার কথা জানান বিগ বি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমিতাভের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই আপাতত নতুন পর্বের শুটিং স্থগিত রেখেছেন নির্মাতারা।
এর আগে হাঁটুর চোট নিয়েও অনুষ্ঠানটির শুটিং চালিয়ে গেছেন অভিনেতা। তবে এবার তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হচ্ছে।
এদিকে শনিবার নিজের ব্লগে বয়সের কারণে স্মৃতিশক্তিতে পরিবর্তন আসার কথাও জানিয়েছেন অমিতাভ। চশমা কিংবা মোবাইল ফোন কোথায় রেখেছেন, তা অনেক সময় মনে করতে পারছেন না তিনি। তবে পুরোনো দিনের বহু স্মৃতি এখনো তার মনে রয়েছে।
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না