ভাইরাল গানের অস্থিরতায় একটু দম নিচ্ছিলাম: তৌসিফ

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৪:১৪আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯:৫৪

গত চার বছর নতুন গানে পাওয়া যায়নি তুমুল জনপ্রিয় অডিও তারকা তৌসিফকে। এবার সেই অভাব ঘুচতে চললো। 

আসছে ঈদে মুক্তি পাচ্ছে তৌসিফের নতুন গান। তারেক আনন্দের কথায় এটির শিরোনাম ‘ভালোবাসো কিনা’। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার।

গান বাজার থেকে কেন এই দীর্ঘ বিরতি?

‘বৃষ্টি ঝরে যায়’-খ্যাত এই শিল্পীর জবাব, ‘ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তাছাড়া ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়? তারপর তারেক আনন্দ ভাইয়ের সাথে এই গান হয়ে গেলো। আমার গান যারা পছন্দ করেন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে।’

মিউজিক ভিডিও আকারে ঈদ উপলক্ষে এটি প্রকাশ হবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

তৌসিফের শেষ গান ‘চোখে মেঘ জমেছে’ প্রকাশ হয় ২০১৮ সালে। স্যামুয়েল হকের কথায় গানটি প্রকাশ হয় জি সিরিজের ব্যানারে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প