মান্নাকে হারানোর শূন্যতা নিয়ে স্ত্রী শেলীর গান

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৭:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:২১

বছর ১৪ হলো বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা চিত্রনায়ক মান্না নেই। তবে রয়েছে তার অগণিত ভক্ত। তাদের জন্যই স্ত্রী শেলী মান্না গুছিয়ে যাচ্ছেন কৃতাঞ্জলি নামের প্রযোজনা প্রতিষ্ঠান।

যেখান থেকে মান্নার জন্মদিন ১৪ এপ্রিলে এসেছে গান ‘একটি কিশোর ছেলে’। এটি লিখেছিলেন শেলী। আবারও সহধর্মীকে নিয়ে তিনি কলম ধরলেন। ‘তোমারি ছবি আঁকি সরবে আনমনে’ শিরোনামে নতুন এ গানটি আসবে আগামী রোজার ঈদে।

যেখানে উঠে আসবে প্রিয়তমা স্ত্রীর আহাজারি। মান্নাকে হারানোর বিরহ ও বিষাদের কথামালায় এটি লিখেছেন শেলী। 

শেলী মান্না বলেন, ‘আপনজন হারানোর ব্যথা কথায় ও ভাষায় প্রকাশ যাবে না। মান্নাকে হারিয়েছি অনেক বছর। তার শূন্যতা আমাদের এখনও ভাবায়, এখনও কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্নাকে হারানোর ব্যথা, তার শূন্যতা নিয়ে এবারই প্রথম একটি গান লিখলাম।’

এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইবরার টিপু ও কান্তা। পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন ইবরার টিপু। 
ইবরার টিপু বলেন, ‘মান্না ভাইয়ের জন্মদিন উপলক্ষে তৈরি করা এ গান। এটির দুটি ভিডিও তৈরি হচ্ছে। একটি স্টুডিও ভার্সন। যা আসবে রোজার ঈদে। আর বড় আকারে যেটা করা সেটা আরও কয়েক দিন পর শ্রোতারা পাবেন।’

জানা যায়, নতুন এ গানটি মুক্তি পাবে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান