নজরুলের বায়োপিক প্রসঙ্গে শাকিব: কিছুই জানি না আমি

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৫:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত হচ্ছে একটি বায়োপিক। আর তাতে নজরুলের ভূমিকায় থাকছেন শাকিব খান। এই মর্মে সোশ্যাল হ্যান্ডেলে ঘুরছে একটি পোস্টারও। যেখানে শাকিব খানের চোখে চশমা, মাথায় টুপি আর লম্বা চুলে ফুটিয়ে তোলা হয়েছে নজরুলের অবয়ব!

‘বিদ্রোহী নজরুল’ নামের এই ছবিটির পোস্টারে লেখা আছে মুনির রেজার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন শফিক হাসান। জানা গেছে, এতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে। আর তাতে অভিনয় করছেন শাকিব খান।
 
এমন সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন শাকিব খান। বুধবার (২০ এপ্রিল) এ বিষয়ে জানতে চাইলে ঢাকাই ছবির শীর্ষ এই নায়ক যুক্তরাষ্ট্র থেকে জানান, ‘কিছুই জানি না আমি এ সম্পর্কে। আমার সাথে এ বিষয়ে কারও সঙ্গে কথা হয়নি। বিষয়টি নিয়ে যা হচ্ছে তা অতিরঞ্জিত।’  

আরও বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের বিদ্রোহী কবি। বাংলাদেশের মানুষের অন্যতম এক আবেগের নাম তিনি। তাকে নিয়ে সিনেমা হবে বিশাল ক্যানভাসে। চলচ্চিত্রে তাকে তুলে আনা বেশ প্রস্তুতির ব্যাপার। তার জীবনী তুলে আনা মানে আমাদের সিনেমারই সমৃদ্ধির অংশ। তার চরিত্রে অভিনয় করতে পারা বড় অর্জন। তবে  হুটহাট তাকে নিয়ে ছবি বানানোর এমন ভুয়া ঘোষণা কাম্য না।’

এদিকে জানা গেছে পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী নজরুল’ সিনেমাটির নাম এরমধ্যে নিবন্ধন করা হয়েছে।  নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন, এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শাকিব খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হচ্ছে। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন একই নির্মাতা।

/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর