সত্যজিতের লুক আনতে দাঁতে পরিবর্তন (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১৪:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪:২৭

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে কলকাতার নির্মাতা অনীক দত্ত তৈরি করেছেন নতুন ছবি ‘অপরাজিত’। মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত এই ছবির ট্রেলার। আর তাতেই সাদা- কালো ফ্রেমে ফিরে এলেন ‘মানিক দা’ তথা সত্যজিৎ রায়।

পর্দায় সত্যজিতের ছায়া হয়ে এসেছেন ছবির মূল চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করা জিতু কমল। সেই নাক, চোখ, মুখ। তবে তা করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। হাঁটা-চলা- আদবকায়দা এসবই তো ছিলই। এমনকি জিতু পরিবর্তন আনেন নিজের আসল দাঁত ও মাড়িতে। আর তা করতে গিয়ে নিয়মিতই রক্ত ঝরাতে হয়েছে তাকে। যা সবার সামনে তুলে ধরেছেন এই অভিনেতার স্ত্রী নবনীতা দাস।

‘হ্যাঁ, বিশেষ মানুষের আদল নিজের মধ্যে রপ্ত করতে নিজের দাঁতগুলোকেও ঘষে ঘষে, তার ওপর ক্যাপ পরে, সেই বিখ্যাত মানুষের দাঁতগুলোর সমতুল্য করার চেষ্টাতেও পিছপা হয়নি জিতু। আমি রক্ত সহ্য করতে পারি না, তাই আমাকে আড়াল করেই এগুলো করতো সে’- বলেন নবনীতা।

সত্যজিতের লুকে জিতু কমলকে দেখে চমকে উঠেছিল দর্শক। সেই বসা, সেই সিগারেট ধরার স্টাইল, সেই মুখ। তবে তার পেছনে আছে এমন রক্তঝরা গল্প।

জানা যায়, জিতু কমল ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখ। সায়নী ঘোষ অভিনয় করেছেন অপরাজিত রায়ের স্ত্রীর ভূমিকায়। ছবি মুক্তি পাবে ১৩ মে।

ট্রেলার:

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প