ঈদে শিশুতোষ নাটক ‘হই হই হল্লা’

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৩

এবারের ঈদে ছোটদের জন্যেও তৈরি হয়েছে বিশেষ শিশুতোষ ধারাবাহিক নাটক। নাম ‘হই হই হল্লা’। যা থাকছে দুরন্ত টিভির ঈদের পাঁচ দিনের সূচিতে। 

৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের আনন্দ আয়োজনকে ঘিরে এটি তৈরি। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। 

চ্যানেলটি জানায়, নাটকটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে- তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন, মোবারক মামা চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র এবং অন্যান্য চরিত্রে ছিলেন বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, ফকরুল ইসলাম প্রমুখ।

ঈদে শিশুতোষ নাটক ‘হই হই হল্লা’ নির্মাতা তোফায়েল সরকার জানান, নাটকটির কনসেপ্ট বেশ আলাদা। যেহেতু শিশুতোষ তাই শিক্ষামূলক ও অসাম্প্রদায়িক বিষয়টি যোগ করা হয়েছে। ঈদকে ঘিরে ৫টি পরিবারের আড্ডা আর হাসি-আনন্দের চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। 

দুরন্ত’র ৫ দিনের বিশেষ ঈদ আয়োজনে ঈদের ৫দিন ‘হই হই হল্লা’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে বিকাল ৫টায় ও রাত ৮টায়।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প