বিটিভিতে বিশেষ ব্যান্ড শো

বিনোদন রিপোর্ট
০১ মে ২০২২, ১৬:৫২আপডেট : ০১ মে ২০২২, ১৯:৪৩

আশি ও নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সংগীত এখনও মানুষের মনে আগ্রহ তৈরি করে। তরুণ প্রজন্মের কাছে সেসব গানকে ভিন্নমাত্রায় ছড়িয়ে দিতে বিটিভিতে ঈদুল ফিতর উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ, রেনেসাঁ, ডিফারেন্ট টাচ ও অবসকিউর। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মমরেজ। 

প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘সেই সময়কার ব্যান্ডসংগীতগুলো সবার কাছে আজও ভীষণ প্রিয়। এখনকার তরুণ প্রজন্মের মাঝে সেই গানের রেশ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ এই আয়োজন করা হয়েছে।’ 

পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ। সেই আনন্দের মাত্রাকে বাড়াবে এই ব্যান্ড শো। আমাদের সময়কার গান তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার এই সুযোগ সত্যিই দারুণ।’ 

ঈদ অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প