বিনোদন বিশেষ

‘এক টিকিটে দুই ঈদ করেছিলাম’

বিনোদন ডেস্ক
০৩ মে ২০২২, ১৫:১১আপডেট : ০৩ মে ২০২২, ১৫:১১

ঈদ মানেই স্মরণীয় দিন। তবে ক্ষণটি বিশেষ হয়ে থাকে কোনও না কোনও স্মৃতিতে। মনে দাগ কেটে যাওয়া সেই গল্প শুনতে বিশেষ এ আয়োজন। স্মৃতির আস্তিন খুলে সে কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা-

২০১১ সালে ঈদ উপলক্ষে বাহরাইনে আমি একটা শো করেছিলাম। আমার সঙ্গে খুদে গানরাজের অনেকে গিয়েছিল। এ ঈদকে ঘিরে মন খারাপের ও ভালো লাগার দুটো কারণই আছে। যেবার আমি এক টিকিটে দুই ঈদ করেছিলাম!

প্রথম ভালো লাগার কথাটাই বলি। বাহরাইনে আমাদের একদিন আগে ঈদটা সাধারণত হয়। সেবার তা-ই হয়েছিল। 

তাদের ঈদের দিন ছিল আমাদের শো। আমরা জমিয়ে শোটা করেছিলাম। আর দুপুরে খেতে গিয়েছিলাম এক অ্যারাবিয়ান রেস্তোরাঁয়। ভিনদেশি মানুষের সমানে ভিন্ন স্বাদের খাবার। ওদের ঈদের জামাতটা বেশ মজার। ছেলেমেয়েরা জামাতে যায়, সেটা দেখতেও অসাধারণ লাগে। এটা ভালো লাগার ঈদ স্মৃতি।

সানিয়া সুলতানা লিজা তো সেদিনটা কাটিয়ে পরদিন অর্থাৎ আমাদের ঈদের দিন আমরা ঢাকার ফ্লাইট ধরি। তিন ঘণ্টার জার্নি। কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিল। কারণ, বাবা-মা-ভাই ছাড়া এভাবে ঈদ করছি। সেই মন খারাপ করাটা এখনও মনে পড়ে। 

তিন ঘণ্টার জার্নি হলেও এয়ারপোর্টে যাওয়া আসাসহ আরও ৪-৫ ঘণ্টা শেষ। প্লেনে আকাশে বসে ভাবছিলাম আমার ঈদটাই মাটি হয়ে গেলো। এরপর আর কখনও ঈদের দিন কাজ হাতে নিইনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প