ঈদে সিঙ্গেল নাটক, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্যের বাইরেও বড় একটা বাজার দখল করে আছে সাত দিনের মিনি ধারাবাহিক। যা মূলত ঈদের দিন থেকে চলে ৭ম দিন পর্যন্ত।
চ্যানেল আই
‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা প্রমুখ। এটি ঈদের আগের দিন শুরু হয়ে মোট আট দিন চলবে।
একুশে টেলিভিশন
এই চ্যানেলে ঈদের দিন থেকে টানা সাত দিন চলবে মোট ৪টি মিনি ধারাবাহিক।
‘শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি’ রোজ দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে। রচনা জাহিদ বাবুল, পরিচালনা এস এম রুবেল।
‘হযবরল ব্যাচেলর’ চলবে রোজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনা জয় সরকার। অভিনয়ে সাজু খাদেম, প্রাণ রায়, ফারজানা রিক্তা প্রমুখ।
‘ভাই খুব সেনসিটিভ’ চলবে রোজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনা হারুন রুশো। অভিনয়ে মুকিত জাকারিয়া, নওশাবা, জয়শ্রী প্রমুখ।
‘কুয়েতি লেডিস টেইলার্স’ চলবে রোজ রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনা সজীব মাহমুদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন ও ফারিয়া শাহরিন।
এনটিভি
ঈদের দিন থেকে টানা সাত দিন চলবে ‘হোয়াট ইজ লাভ’। প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রচনা গোলাম রাব্বানী ও পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, সারিকা সাবা প্রমুখ।
আরটিভি
ঈদের দিন থেকে টানা সাত দিন চলবে দুটি ধারাবাহিক।
‘বড় মিয়া ছোট মিয়া’ প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। রচনা সেজান নূর, পরিচালনা শামীম জামান। অভিনয়ে সারিকা, আ খ ম হাসান, শামীম জামান, চিত্রলেখা গুহ প্রমুখ।
‘৫ টন’ চলবে রোজ রাত ৯টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, শায়লা সাবি, রাশেদ অপু, পারসা ইভানা প্রমুখ।
বাংলাভিশন
ঈদের দিন থেকে টানা সাত দিন চলবে দুটি ধারাবাহিক।
‘থাকে যদি নসিবে’ প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, রওনক হাসান, সারিকা সাবরিন প্রমুখ।
‘টিক্কা’ রোজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, মুকিত জাকারিয়া, ফারিয়া শাহরিন, তানজিন তিশা, তানিয়া বৃষ্টি প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
ঈদের দিন থেকে সাত দিন চলবে তিনটি ধারাবাহিক।
‘বার্থডে পুশিং’ প্রচার হবে রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। রচনা টিপু আলম মিলন, পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে জামিল, স্বাগতা, ম ম মোরশেদ প্রমুখ।
‘ঈদ টুর্নামেন্ট’ প্রচার হবে রোজ রাত ৯টা ২০ মিনিটে। রচনা টিপু আলম মিলন, পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে রাশেদ সীমান্ত, মোহাম্মদ আশরাফুল, মিহি আহসান প্রমুখ।
‘তেলবাজি কোচিং সেন্টার’ প্রচার হবে রোজ রাত ১০টায়। রচনা টিপু আলম মিলন, পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সারিকা, মিলন ভট্ট প্রমুখ।
চ্যানেল নাইন
ঈদের দিন থেকে টানা ছয় দিন প্রচার হবে তিনটি নাটক।
‘নায়িকার মা এখন নায়িকা’ রোজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরিচালনা সজীব চিশতী। অভিনয়ে হাসান জাহাঙ্গীর, মুকিত জাকারিয়া, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
‘বেসিকে দুর্বল রসিক লাল’ রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। পরিচালনা বর্ণ নাথ। অভিনয়ে মীর সাব্বির, ফারুক আহমেদ প্রমুখ।
‘ঝড়ে বক পড়ে’ রোজ রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনা সালাহউদ্দিন লাভলু।
নাগরিক টিভি
ঈদের দিন থেকে সাত দিন চলবে চারটি ধারাবাহিক।
‘লাভ সার্কেল’ রোজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। ‘ঘাটের মরা জেনারেল স্টোর’ রোজ রাত ৮টা ২০ মিনিটে। ‘কড়িওয়ালা’ রোজ রাত ৮টা ৫৫ মিনিটে এবং ‘আজাহার গাজী’ রোজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
মাছরাঙা টেলিভিশন
ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে দুটি ধারাবাহিক।
‘পাঙ্কু আবুল’ রোজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনা সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মীর সাব্বির, উর্মিলা, ফারুক আহমেদ প্রমুখ।
‘পিকচারম্যান’ রোজ রাত ৯টা ১০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা নিয়াজ মাহবুব। অভিনয়ে চঞ্চল, মিলি, শাহনাজ খুশি প্রমুখ।
দুরন্ত টিভি
ঈদের দিন থেকে টানা পাঁচ দিন প্রচার হবে দুটি ধারাবাহিক।
‘দুই-এ দুই-এ ৪’ রোজ দুপুর ১২টায়। রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনা যুবরাজ খান। অভিনয়ে তাশফির, সুকন্যা, দিয়ান প্রমুখ।
‘হই হই হল্লা’ রোজ বিকাল ৫টা ও রাত ৮টায়। রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনা তোফায়েল সরকার।



