আলোচনায় ‘ফ্লোর নম্বর ৭’

শুটিংয়ে নকল পিস্তলের গুলিতে মারা যান নায়ক সাদমান!

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৯:২১আপডেট : ০৬ মে ২০২২, ১৩:১৮

টেলিভিশন, সিনেমা হল, ইউটিউব, ফেসবুক আর ওটিটি মিলিয়ে হাজারেরও বেশি কনটেন্ট উন্মুক্ত হয়েছে এবারের ঈদে। তবে সবকিছু ছাপিয়ে এরমধ্যে তুমুল আলোচনায় এসেছে রায়হান রাফির অন্তর্জাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’। 

ঈদের দিন রাত ৮টায় ছবিটি মুক্তি দিলো চরকি। এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শবনম বুবলী, রাজ মানিয়ে, তমা মির্জা, সুমন আনোয়ার প্রমুখ। দুদিন ধরে ছবিটির প্রতিটি চরিত্রই আলোচনায় উঠে এসেছে অন্তর্জালে। বিশেষ করে লম্বা উপস্থাপনা ক্যারিয়ার পেরিয়ে অভিনেতা জয়ের এমন প্রত্যাবর্তনে বিস্মিত বেশিরভাগ দর্শক।

গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে শাহরিয়ার নাজিম জয় বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। নকল পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করলো কে? কী–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এসব প্রশ্নের শ্বাসরুদ্ধকর উত্তর মিলবে ‘ফ্লোর নম্বর ৭’ দেখলেই।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতি উৎসবেই চরকির সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু এই ঈদে সাবস্ক্রাইবার বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে আড়াই গুণ বেশি। আমরা চেয়েছিলাম ঈদটা মানুষ ফান-ফুর্তির মধ্য দিয়েই চরকির সঙ্গে উযাপন করুক। পুরনো দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বিপুল পরিমাণ নতুন দর্শক। মানুষ একসময় সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতেন, এখন তাদের অনেকেই চরকি সাবস্ক্রাইব করেছেন। এটা একদিক থেকে আমাদের জন্য আনন্দের, অন্যদিকে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য দারুণ ইতিবাচক।’ রাজ, রাফি, তমা ও বুবলী

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প