এলো শিরোনামহীনের ব্যয়বহুল ভিডিওর টিজার

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২২, ১৮:৩১আপডেট : ১২ মে ২০২২, ১২:২৬

২০২২ সালে ২৫ বছর পূর্তি হলো ব্যান্ড শিরোনামহীনের। আর এটি উদযাপনে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে তারা। তৈরি হয়েছে সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও। নাম ‘পারফিউম’।

যেখানে ব্যয় হয়েছে ২৫ লাখের মতো টাকা। মূলত ‘পারফিউম’ শিরোনামের অ্যালবামেই রাখা হচ্ছে গানটি।

গতকাল (১০ মে) রাতে এসেছে এর একঝলক। যেখানে দেখা মিললো গ্রিক পুরাণের ছায়া। গ্রিক পুরাণের মেডুসা ঘটনার আদলে সাজানো হয়েছে মিউজিক ভিডিও। মেডুসা এক নারী চরিত্র, যার মাথায় চুলের বদলে ছিল জীবন্ত সাপ। তার দিকে তাকালে প্রাণ পরিণত হতো পাথরে। ভিডিওটি পরিচালনা করেছেন শিরোনামহীনের দলনেতা, গীতিকার, সুরকার, বেজিস্ট জিয়াউর রহমান।

তিনি জানান, এটি তার লেখা একটি কবিতা। যা প্রকাশ হয় ২০১৮ সালে তার কবিতার বইয়ে। 

জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘করোনার মধ্যেই ৭টি গান রিলিজ করেছি। আমাদের ৮ নম্বর গান হলো ‘পারফিউম’। পৌরাণিক গল্প দিয়ে ভিডিওটি সাজানো। সারাটা বছর আমরা এর সরঞ্জাম তৈরি করেছি। ভিডিও শেষে তিন মাস ধরে ভিএফএক্সের হয়েছে। ২২-২৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ খরচ হয়েছে।’

১৯৯৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। চলতি বছর তারা ২৫ বছরে পূর্ণ করেছে। উপলক্ষটি স্মরণীয় করে রাখতে বিশাল ক্যানভাসে উদযাপন আয়োজন করছে রক, প্রোগ্রেসিভ রক ও অল্টারনেটিভ রক ঘরানার ব্যান্ডটি। ‘পারফিউম’ আগামী ১৯ মে ইউটিউবে অবমুক্ত হবে।

তাদের বর্তমান লাইনআপ:
জিয়াউর রহমান (গীতিকার-সুরকার-বেস-চেলো-সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম-সরোদ-বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প