নব্বই দশকের নীলুর নতুন গান

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২২, ১২:৪৫আপডেট : ২২ মে ২০২২, ১২:৪৫

নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। 

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবামও প্রকাশ করেছেন। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

সম্প্রতি মখলেছুল ইসলাম নীলু প্রকাশ করেছেন নিজের নতুন গান-ভিডিও ‘আমার হতে হতে তুমি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আদিব কবির।

গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন মডেল ইমরান ও সুস্মিতা।

গানটি নিয়ে মখলেছুল ইসলাম নীলু বলেন, ‘অনেক দিন পর এবার নতুন গানে কণ্ঠ দিয়েছি। যে ধরনের মেলোডি গান আমার পছন্দ এটি তেমনই। গানের কথায় প্রিয়জনকে হারানোর ব্যথা উঠে এসেছে। গানটির জন্য এরইমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

‘আমার হতে হতে তুমি’ গান-ভিডিওটি প্রযোজনা করেছেন নীলুর ছেলে কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম। উন্মুক্ত করা হয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প