বাংলায় ইরানি সিনেমা ‘হাইলাইট’ 

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২২, ১২:৪৬আপডেট : ২৫ মে ২০২২, ১২:৫৯

ইরানি সিনেমার বেশ কদর রয়েছে বিশ্বজুড়ে। সেই সূত্রে বাংলা ভাষার দর্শকদের জন্য নিয়মিত প্রকাশ হয় সেই সিনেমাগুলো। বিশেষ করে ইরানের জনপ্রিয় ও প্রশংসিত সিনেমাগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। 

প্রতিষ্ঠানটি জানায়, ২৬ মে রাত ৮টায় বিশ্বব্যাপী তারা মুক্তি দিচ্ছে বাংলায় ডাব করা ‘হাইলাইট’ ছবিটি। আসগার নাইমী পরিচালিত ৮০ মিনিটের এই সিনেমাটি এবার দেখতে পারবে গোটা বিশ্বের বাংলা দর্শক।

একটি দুর্ঘটনায় আহত হয় নাসরিন ও কৌরশ নামে দুজন। এরপরই জানা যায় তাদের এই সফরের ব্যাপারে কেউ কিছুই জানত না, এমনকি তাদের স্বামী-স্ত্রীরাও। আর এরপর থেকেই ডানা বাঁধতে থাকে নানা রহস্যের। ঘটনার প্রেক্ষিতে নানা ঘটনা ঘটতে থাকে। সবার মনে নানা রকম প্রশ্নও উঠতে থাকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাইলাইট’। বাংলায় ইরানি সিনেমা ‘হাইলাইট’ 

পেজমেন বাজেঘী, আজেদেহ জারেই, স্যাম ঘারিবিয়ানসহ আরও অনেক অভিনয়শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়। ‘হাইলাইট’ ২০১৮ সালে মুক্তির পর বেশ আলোচনায় এসেছিল।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প