মৃত্যুর খবরটি গুজব: হানিফ সংকেত ভালো আছেন

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২২, ১২:৫৮আপডেট : ২৫ মে ২০২২, ১৬:১৫

নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত সুস্থ আছেন। নিজ বাসাতেই নিরাপদে আছেন। বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেছেন ‘ইত্যাদি’র সহযোগী পরিচালক গাজী কিবরিয়া মিঠু।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার সুস্থ আছেন। বাসায় আছেন। কে বা কারা কোন উদ্দেশ্যে খারাপ সংবাদ ছড়িয়েছে, সেটি আমরাও বুঝতে পারছি না। স্যার অফিসে এলে দ্রুত সময়ের মধ্যে আমরা এই গুজবের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবো।’

পরে হানিফ সংকেত নিজেও বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছি। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ। বিষয়টি নিয়ে আমি লিখিত বক্তব্য তৈরি করছি সবার জন্য।’

বুধবার (২৫ মে) বেলা ১১টার পর থেকে সোশ্যাল হ্যান্ডেলে খবর ছড়ায় হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। কেউ পোস্ট করছেন মৃত্যুর খবরও!  

/এমএম/
সম্পর্কিত
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প