গানের মঞ্চেই অসুস্থ হয়ে মারা গেলেন বলিউড গায়ক কেকে

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ০০:৪৬আপডেট : ০১ জুন ২০২২, ১২:১৩

বলিউডের অন্যতম সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) মারা গেছেন। মঙ্গলবার (৩১ মে) কলকাতা নজরুল মঞ্চে গান গাওয়ার কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

জানা গেছে, কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। হোটেলে ফিরলে অবস্থার অবনতি হয়। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কেকে যে হোটেলে অবস্থান করছিলেন সেখানকার সিঁড়ি থেকে পড়ে যান তিনি।

কৃষ্ণকুমার কুন্নাথ কেকে। ছবি: সাজ্জাদ হোসেন

প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই শিল্পী। তার মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। এতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইলো।

কেকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি বলেন, গানের মাধ্যমে আমরা এই শিল্পীকে সব সময় স্মরণে রাখবো। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।

কৃষ্ণকুমার কুন্নাথ কেকে। ছবি: সাজ্জাদ হোসেন

১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম ‘পাল’ ব্যাপক সাড়া ফেলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই শিল্পীকে। বলিউড চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য গান। গানের মধ্য দিয়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কেকে। প্রয়াত বলিউড গায়কের গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসির মতো অসংখ্য জনপ্রিয় গান। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায়ও প্লেব্যাক করেছেন। ২০০৫ সালে তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন তিনি।

১৯৬৮ সালের ২৩ আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।

 

/এলকে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প