বয়স ধরে রাখতে যা খেতে রাজি কারদাশিয়ান

বিনোদন ডেস্ক
০২ জুন ২০২২, ১১:৫৬আপডেট : ০২ জুন ২০২২, ১১:৫৬

‘ওরে কবি, সন্ধ্যা হয়ে এল,
            কেশে তোমার ধরেছে যে পাক।
বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে 
           শুনতেছ কি পরকালের ডাক?'

বয়স নিয়ে চিন্তিত ছিলেন রবীন্দ্রনাথও। সেখানে মডেল-কাম-রিয়েলিটি টিভি মোগল কিম কারদাশিয়ানের টেনশন তো আরও কয়েক কাঠি বেশি হওয়ার কথাই। ৪১ বছর বয়সী এই সেলিব্রেটি এখন বেমক্কা টেনশনে পড়ে গেলেন বয়স নিয়ে। আর তাই নিউইয়র্ক টাইমসের কাছে অবলীলায় স্বীকার করলেন, তারুণ্য ধরে রাখতে তিনি যা খুশি খেতে রাজি। হোক না সেটা বিষ্ঠা। “আপনি যদি সত্যি সত্যি বলেন যে, বয়স ধরে রাখতে আমাকে প্রতিদিন ‘পুপ’ খেতে হবে, আমি তাই করবো। অবশ্যই খাবো”- বলেন তিনি। কিম

কিমের নিজস্ব একটি বিউটি লাইন আসতে চলেছে বাজারে। এসকেকেএন। ক্লিনজার, টোনার, এক্সফোলিয়েটর থেকে শুরু করে ৯ ধরনের আইটেম আছে তাতে। পুরো সেটের দাম ৬৩০ ডলার। নিউইয়র্ক টাইমসকে জানালেন, তিনি নিজে এর সবকটা আপাদমস্তকে ব্যবহার করেন।

সাক্ষাৎকারে অবশ্য এটা নিশ্চিত করে বলেছেন তার বিউটি প্রডাক্টগুলোতে বিশেষ সেই উপকরণ ওরফে বিষ্ঠা জাতীয় কিছু ব্যবহার করা হয়নি।

সূত্র: হাফিংটন পোস্ট

/এফএ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প