অবশেষে অনলাইনে আসছে তাহসান-তিশার ছবি

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২২, ১২:৩১আপডেট : ০২ জুন ২০২২, ১৪:৫১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও তানজিন তিশা। বছর খানেক আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মানি মেশিন’ নামের ওয়েব ফিল্মে।

রোজার ঈদ উপলক্ষে আরটিভিতে দেখানো হয়েছিল ছবিটি। এবার এটি আসছে অনলাইনে। আগামী ৪ জুন রাত ৮টায় আরটিভিপ্লাসে মুক্তি পাবে প্রতীক্ষিত এ ওয়েব ফিল্ম। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে সৈয়দ আশিক রহমান এর প্রযোজনা করেছেন। 

তিনি বলেন, ‘‘মানি মেশিন’ অত্যন্ত সুন্দর একটি ওয়েব ফিল্ম হিসেবে দর্শকরা গ্রহণ করবে বলে আমি মনে করি। কারণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছেন।’’

‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি নিয়েই ‘মানি মেশিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘মানি মেশিন’র শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। 

অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। ফিল্মটির দৈর্ঘ্য ৮৫ মিনিট। 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প