মামলা জেতার পর আরেক সুখবর জনির

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২২, ১০:১৫আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৫৪

সাবেক স্ত্রীর সঙ্গে মামলা জেতার পর খোশ মেজাজেই আছেন জ্যাক স্প্যারো ওরফে জনি ডেপ। আর তাই তাওয়া গরম থাকতে থাকতেই খবরটা জানিয়ে দিলেন জেফ বেক। জানালেন, দীর্ঘদিনের বন্ধু জনির সঙ্গে যে অ্যালবামের কানাঘুষা শোনা যাচ্ছিল, সেটা মুক্তি পেতে যাচ্ছে অচিরেই।

ইটি কানাডাকে জেফ বললেন, ‘লোকটার (জনি) সঙ্গে আমার পাঁচ বছরের পরিচয়। এরপর থেকে একসঙ্গে হেসেই চলেছি।’ জেফের সঙ্গে ইংল্যান্ডের মঞ্চে এরই মধ্যে জ্যামিংও করেছেন জনি। এমনকি নিজের এতবড় মামলার চূড়ান্ত রায় শুনতে আদালতেও যাননি জনি। বেকের সঙ্গে গাইতে চলে গিয়েছিলেন যুক্তরাজ্যে।

বেক জানালেন, ‘আমরা সত্যিই একটা অ্যালবাম তৈরি করে ফেলেছি। আর তা জুলাইতে বের হবে।’

এদিকে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলা জেতার পর জুরিদের উদ্দেশ করে ধন্যবাদসূচক একটি বিবৃতি রাখেন ‌‌‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত এ তারকা। ‘জীবনটাকে ফিরিয়ে’ দেওয়ার জন্য জুরিবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সূত্র: পিংক ভিলা

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প