‘এই মুহূর্তে’ নতুন চমক, এক সিনেমায় তিন পরিচালক

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৪:৩৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:০৭

পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার- সময়ের তিন মেধাবী নির্মাতা। যারা একটি সিনেমার মাধ্যমে নিজেদের গাঁথলেন একই সুতোয়।

অ্যান্থলজি এই সিনেমাটির নাম ‘এই মুহূর্তে’। শুটিং শেষ। যা শিগগিরই উন্মুক্ত হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
  
আবরার আতহার বলেন, ‘পিপলু ভাই ও সুমন ভাইয়ের সাথে কাজ করাটা ছিল আমার জন্য ভয়ের, চ্যালেঞ্জের এবং এক্সসাইটমেন্টের। আর অনেক কিছু শেখারও ছিল। আমরা তিনজন একদম ভিন্ন তিন রকমের গল্পকার। আমরা সবাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে থাকে তা অনন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি, দর্শক এটা দেখে মজা পাবে।’

প্রায় ১০-১২ বছর পর ফিকশন বানালেন মেজবাউর রহমান সুমন। তাই ‘এই মুহূর্তে’ অ্যান্থলজি সিনেমাটি নিয়ে তিনিও বেশ এক্সাইটেড। তিনি বলেন, ‘প্রায় ১২ বছর পর আমার আবার ফিকশনে ফেরা। আর সেটা একটা অ্যান্থলজি প্রজেক্টের মধ্য দিয়ে। সামনে আমার আরেকটা সিনেমা (হাওয়া) মুক্তি পাবে। সব মিলিয়ে আমার জন্য সময়টা খুব আনন্দের।’

‘এই প্রজেক্টে সব থেকে ভালো লাগার বিষয় হলো আমদের এক সাথে কাজ করা। এই কাজের মধ্য দিয়ে আমাদের তিন পরিচালকের চিন্তার জায়গাগুলো একে অপরের মধ্যে অনেক আদান প্রদান হয়েছে। সেটা হয়তো আড্ডার ছলেও হয়, কিন্তু এবার সেটা কাজের মাধ্যমে খুব বেগবান হয়েছে।’ যোগ করেন সুমন।

‘হাসিনা: এ ডটার্স টেল’-খ্যাত নির্মাতা পিপলু আর খান বলেন, ‘এই কনটেন্টটা খুব ইন্টারেস্টিং দুইটা কারণে। প্রথমত, এই মুহূর্তে খুব কোয়ালিফাই করে যে, সোসাইটির কিছুর গভীর ক্ষত বা প্রবাহ আমরা যেরকম দেখি সেভাবে দেখানো। দ্বিতীয়ত, এইটা একটা সেন্সেবল ও সেনসিটিভ প্রজেক্ট। আমরা তিনজন চেষ্টা করেছি সমসাময়িক যে ঘটনাগুলা হয়েছে সেটার একটা ফিকশনাল ব্যাখ্যা তৈরি করতে।’

নির্মাতারা জানান, শুটিং শেষ হলেও এর কাস্টিং চমক নিয়ে এখনই মুখ খুলছেন না তারা। যা দ্রুতই জানানো হবে মুক্তির তারিখ চূড়ান্ত করে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান