মামলা জিতে চিকেন টিক্কা আর তান্দুরিতে মজলেন জনি

বিনোদন ডেস্ক
০৭ জুন ২০২২, ১৯:১৯আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:২৭

মামলায় কোটি ডলারেরও বেশি জেতার পর পার্টি দেবেন, সেটাই স্বাভাবিক। রবিবার (৫ জুন) সন্ধ্যায় তাই ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুদের সঙ্গে ভূরিভোজে মেতেছিলেন জনি ডেপ। 

মেনুর প্রায় পুরোটাই ছিল উপমহাদেশের খাবারে ঠাসা। চিকেন টিক্কা আর তান্দুরি চিংড়িতে গুনে গুনে খরচ করেছেন প্রায় ৫৬ লাখ টাকা।

বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্তোরাঁ ‘বারানসি’তে এই পার্টির আয়োজন করেন জনি ডেপ। সঙ্গে ছিলেন তার গায়ক বন্ধু জেফ ও ঘনিষ্ঠ ২০ জন। জনির মামলা জেতার সেলিব্রেশনের জন্য ওই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রেস্তোরাঁটিতে ছিল না আর কোনও অতিথির প্রবেশাধিকার।

রেস্তোরাঁর পরিচালক মোহাম্মদ হোসেন জানান, ‘প্রথমে ভাবলাম জোক। পরে দেখলাম সত্যিই তিনি এলেন। আমাদের সঙ্গে বেশ সময় কাটিয়েছেন জনি ডেপ। আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। তিনি এককথায় একেবারে মাটির মানুষ।’

মেনুতে কী কী ছিল? এনওয়াইপোস্ট ডটকম-এর প্রশ্নের উত্তরে হোসেন জানালেন, ‘শিস কাবাব, চিকেন টিক্কা, পনির টিক্কা মাসালা, ল্যাম্ব কড়াই ও তান্দুরি কিং প্রন।’  

বন্ধু জেফের সঙ্গে গানের ট্যুরে আপাতত যুক্তরাজ্যেই আছেন জনি। কয়েকটি শোতে তাকে মঞ্চেও দেখা গেছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প