হৃদরোগে আক্রান্ত হায়দার হোসেন, লাগছে দুটো রিং

বিনোদন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৬:৪৩আপডেট : ০৮ জুন ২০২২, ১৮:১৮

জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল (৭ জুন) রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হার্টে দুটি ব্লক পান।

জানান, রাতেই একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। বর্তমানে তার হার্টে দুটি রিং পরানো হচ্ছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান।

তিনি আজ (৮ জুন) বেলা ৪টার সময় বলেন, ‘হায়দারের ডায়াবেটিসও আছে। চিকিৎসক হৃদরোগের কথা বলেছেন এবং দুটি পরিপূর্ণ ব্লক পাওয়া গেছে। সেটারই অপারেশন এখন হচ্ছে।’

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীতের সঙ্গেও সম্পৃক্ত।   

বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাকে গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গেও কাজ করতেন। ৫৮ বছর বয়সী এই গায়ক কয়েক বছর ধরে গানে অনিয়মিত হয়ে পড়েছেন।

তার গাওয়া ‘৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাঁইস্যা গেছি’, ‘মন কী যে চায়’সহ বেশ কয়েকটি গান একসময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক