বৃষ্টিতে ভাসছে মঞ্চ-মাঠ, কোক স্টুডিও কনসার্ট হবে তো! 

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:৪৭আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:১৬

টানা বৃষ্টিতে ভাসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সাজানো মঞ্চ ও মাঠ, ভেস্তে যেতে পারে বছরের সবচেয়ে আলোচিত ওপেন এয়ার কনসার্টটি! 

নগরবাউল জেমসসহ দেশের এক ডজন তারকা শিল্পীকে নিয়ে সাজানো ছিলো ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও এদিন বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিলো বৃষ্টি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। ভেন্যুর ফটক খোলা হবে বিকাল ৫টায়। আর কনসার্ট শুরু হবে ৭টা থেকে।’

বিকাল ৪টা নাগাদ এই কনসার্টের অন্যতম সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব বলেছেন, ‘দেরি হচ্ছে। তবে কনসার্ট অবশ্যই হবে।’

যদিও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টিপ টিপ বৃষ্টির গতি আগাম বলে দিচ্ছে, সন্ধ্যার পরেও যদিও সেটি অব্যাহত থাকে- তবে কনসার্টটি করা সম্ভব হবে না। হলেও, সেটি উপভোগ করার মতো দর্শক পাওয়া যাবে না। কারণ, টানা বৃষ্টিতে মাঠের অবস্থাও ভালো নয়। 

এই কনসার্টে গান করার কথা জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প