‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এর কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা কবরীর পরিচালনা করেছেন চলচ্চিত্রও। মিডিয়া থিতু হওয়া এই মডেল এবার পবিত্র হজ পালনে গেছেন।
এ কারণে বর্তমানে তিনি আছেন মদিনা শহরে। গত ৮ জুন হজ পালনের জন্য বাবা-মাকে সাথে নিয়ে সৌদি আরব যান এই শিল্পী।
যাওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এই বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুক।’
অন্যদিকে মদিনা শরীফ থেকে সালওয়া বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা ধার্মিক। হজ পালন করে দেশে ফিরবো। সততার সঙ্গে আমার পেশার কাজ আমি চালিয়ে যেতে চাই।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর অল্প সময়ে পরিচিত পান এই মডেল। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিতব্য ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন তিনি। পরে এই ছবির পরিচালক বদলে যায়। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা হলো ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। কবরী পরিচালিত ছবি ‘এই তুমি, সেই তুমি’তেও নায়িকা হিসেবে আছেন তিনি। এর কাজ অল্প বিস্তর বাকি আছে।




