হায়দরাবাদের ভোটে ভুয়া সালমান!

০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৯

সালমান খান একটি ভোটার কার্ড হাতে পেয়ে নির্বাচনি কর্মকর্তার চোখ কপালে।
হায়দরাবাদের ভোটার সালমান খান! ভালো করে দেখলেন তারা। সেখানে বলিউড সুপারস্টার সালমানের ছবি ছাড়াও বাবার যে নাম দেওয়া আছে, তাও মিলে যায়! বাবার নামে লেখা সেলিম খান। শুধু বয়সের একটু যা ফারাক। এতে সালমানের বয়স লেখা ৬৪।
মজার এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের ভোটের প্রস্তুতিতে।
প্রশ্ন জেগেছে, কোথা থেকে এল এই সালমান খান। উত্তর মিলছে না। তাই আপাতত এই কার্ড খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই ভোটার কার্ডে ভোট দেওয়া যাবে না বলে জানিয়েছেন কর্মকর্তরা।
এদিকে, এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের ভাষ্য, ভোটার কার্ড তৈরির সময় অবহেলার কারণে এমনটি ঘটেছে। যা কখনওই মেনে নেওয়ার নয়।
তবে বিষয়টি নিয়ে ‘মূল’ সালমান খানের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সূত্র: জি-নিউজ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প