মন্দির অবমাননার অভিযোগ রণবীরের বিরুদ্ধে, বয়কটের ডাক

বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২২, ১০:৫৮আপডেট : ১৯ জুন ২০২২, ১১:০৩

সাত বছর অপেক্ষার পর আসছে রণবীর কাপুর-আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। মাত্রই এসেছে এর ট্রেলার। আর এতেই উঠলো ঝড়!

ছবির একটি বিশেষ দৃশ্য উস্কে দিয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ- এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশেলে তৈরি এই ছবির নায়ক ‘শিবা’ বা রণবীর। তিন শক্তি অগ্নি, জল, বায়ুর অধিপতি। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। জলেও তার অবাধ বিচরণ। কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে, এমনটাই আশা পরিচালকের। এ দিকে, শুরুতেই খেলো ধাক্কা।

ধর্ম ও পুরাণ নিয়ে তৈরি ছবির বিরুদ্ধেই উঠলো মন্দির অবমাননার অভিযোগ। ট্রেলারের শুরুতেই রণবীর কাপুরের আত্মপ্রকাশ দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছে, তারুণ্যদীপ্ত এক সাধারণ তরুণ কোনও এক খুশিতে মন্দিরে প্রবেশ করছে। লাফিয়ে উঠে বাজায় ঘণ্টাও। তখনও ধরা পরে সেই তরুণ অর্থাৎ রণবীরের পায়ে আছে জুতা। মন্দিরে জুতা খুলে ঢোকার রীতিই প্রচলিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এই দৃশ্য সেই রীতির অবমাননা করে ধর্মীয় ভাবাবেগে। আর সে কারণে অনেকেই ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।

সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তার প্রচার-ঝলক শুরুতেই এমন বিতর্ক তৈরি করে ফেলায় সংশয়ের মুখে ‘ব্রহ্মাস্ত্র’র ভবিষ্যৎ। তবে কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

ছবিতে রণবীরের বিপরীতে আছেন আলিয়া ভাট। এতে  অমিতাভ বচ্চনকে দেখা যাবে শিবার মেন্টর হিসেবে। এছাড়াও দেখা মিললো মৌনী রায় ও চিরঞ্জীবীর। আগামী ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।

সূত্র: এপিবি নিউজ

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প