‘আমি ফুরিয়ে গেছি’

বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২২, ১৬:৩৩আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:৪৬

‘সারাক্ষণই কাজের ওপর আমি। ঠিক যেন, প্রতিবার ফ্রিজ খুলছি, আর যথারীতি যা খুঁজছি, তা পাচ্ছি না। আসলে যা খুঁজছি তা হয়তো কখনই ছিল না। যা পাওয়ার তা তো পেয়েছি।’ 

সিনেমা থেকে আপাতত শীতঘুমে যাওয়ার কারণ হিসেবে এগুলোই বললেন ৫৭ বছর বয়সী সান্দ্রা বুলক।

মাসখানেক পরই মুক্তি পাবে সান্দ্রা ও ব্র্যাড পিটের অ্যাকশন ভরপুর ‘বুলেট ট্রেন’। ওটা মুক্তির আগেই ঘটা করে দীর্ঘ বিরতির ঘোষণা দিলেন ৫৯টি সিনেমার নায়িকা সান্দ্রা। 

এ বছর মুক্তি পাওয়া ‘দ্য লস্ট সিটি’র এ প্রযোজক (অভিনয়ও করেছেন) আরও জানালেন, ‘বলতে গেলে আমি ফুরিয়ে গেছি। মারাত্মক ক্লান্ত। এখন আমার মনে হয় আমি আর স্মার্ট সিদ্ধান্তও নিতে পারবো না।’

তো এই ব্রেক কবে শেষ হবে? হলিউড রিপোর্টারের এমন প্রশ্নে সান্দ্রা বুলকের একবাক্যের উত্তর— ‘আমি সত্যিই জানি না।’

সূত্র: কনটাক্ট মিউজিক

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প