‘ধুম-ফোর’-এ ‌'বাহুবলী'র প্রভাস!

বিনোদন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৬

  প্রভাস ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ধুম’র মতোই 'ধুম-টু’ আর ‘ধুম-থ্রি’ ছবিগুলোও তুমুল আলোচনা এবং পয়সার সন্ধান দিয়েছে। এবার তৈরি হচ্ছে এর পরবর্তী কিস্তি। নতুন ছবিটি নিয়ে বলিউডের একটি সূত্র জানাচ্ছে চমকপ্রদ একটি তথ্য। ওই সূত্রের দাবি, ‘‘ধুম- ফোর’ ছবিতে এবার খল চরিত্রে দেখা যাবে তেলুগু সুপারস্টার প্রভাসকে।'’ আর অন্য ছবির মতোই চমকের ধারবাহিকতা ধরে রাখতে সূচিতে রাখা হচ্ছে আলোচিত এ অভিনেতাকে। 

সিরিজের প্রথম গল্পে জন আব্রাহাম, ‘ধুম-টু’-এ হৃত্বিক রোশন এবং ‘ধুম-থ্রি’-এ আমির খানই ছবির কাঙ্ক্ষিত ব্যক্তি। তারা সাবই ছিলেন এই সিরিজ ছবির ভিলেন। মূলত ছবির ভিলেনই হয়ে থাকে এর নায়ক! সেগুলো দিক ঠিক রাখতেই প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ঘরে আসতে যাচ্ছেন এই 'বাহুবলী' নায়ক।

 সূত্র মতে, প্রজোযক আদিত্য চোপড়া এবং পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য দু’জনে মিলেই নাকি প্রভাসকেই চূড়ান্ত করেছেন।

 সূত্র: জিনিউজ

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প