বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল

লন্ডন থেকে উৎসবের অর্থ আসছে বানভাসি সিলেটে

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৫:৫৯ আপডেট : ২২ জুন ২০২২, ১৭:৫৮

আবারও যুক্তরাজ্যে শুরু হয়েছে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল। লন্ডনের বারবিক্যান সেন্টারে মঙ্গলবার (২১ জুন) থেকে বসেছে উৎসবের ৫ম আসর। এতে প্রথম দিনেই ঘোষণা এলো সিলেট বিভাগের বানভাসি মানুষদের জন্য।

জানানো হয়, প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সিলেট ও সুনামগঞ্জ বিভাগে পাঠানো হবে।

উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী লন্ডন থেকে বলেন, ‘উৎসবে অংশ নেওয়া বেশ কিছু ছবির প্রদর্শনী এখন চলছে। বারবিক্যান সেন্টার, পূর্ব লন্ডনের জেনেসিস, ওয়ালিংটনের হলে চলবে ছবিগুলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের বন্যাদুর্গত সিলেট বিভাগে অর্থ সাহায্য দেওয়ার। আমাদের বিক্রীত টিকিটের অর্থ সরাসরি সেখানে পাঠানো হবে।’

অংশ নেওয়া ছবি প্রসঙ্গে রুহী জানান, শুধু বাংলাদেশ বা ভারতের নয়, ইংল্যান্ডে তৈরি ছবিও এবার উৎসবে আছে।

অন্যদিকে, উৎসবের উদ্যোক্তা ও চেয়ারম্যান নির্মাতা মুনসুর আলী জানান, মূল বাণিজ্যিক ধারার দর্শকের কাছে ভিন্ন ধারার ছবি তুলে ধরতেই এই আয়োজন।

উদ্বোধনী দিনে দেখানো হয়েছে আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাবো’। উৎসবটি ২৬ জুন পর্যন্ত চলবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি