শুরু হয় দুই দেশের মধ্যে পাগলের বিনিময়ে পাগল!

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২২, ০০:১৬আপডেট : ২৩ জুন ২০২২, ০০:১৬

রাজধানীতে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুক্রবার (২৪ জুন) মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল প্রশংসিত মঞ্চনাটক ‘ভাগের মানুষ’।

উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।

নাটকটি ‘সময়’ নাট্যদলের ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা রশীদ লাভলী, পাভেল ইসলাম, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, মৌসুমী, আনোয়ার হোসেন, সানী, চন্দন বোস, সাঈফ, কবিতা ও রাকিব আল হাসান প্রমুখ।

১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ‘ভাগের মানুষ’ নাটকের গল্প। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এভাবেই এগিয়ে যায় ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক