বাবা-মা হচ্ছেন হিল্লোল-নওশীন

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১১:১৫আপডেট : ২৬ জুন ২০২২, ১৪:৪৭

আমেরিকা প্রবাসী অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোল ও উপস্থাপিকা নওশীন নাহরিন বাবা-মা হতে চলেছেন। এ দম্পতির ঘরে আসছে তাদের প্রথম সন্তান। 

এ উপলক্ষে গতকাল (২৫ জুন) আয়োজন করা হয়েছিল নওশীনের বেবি সাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। আয়োজনে উপস্থিত একাধিক শিল্পী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, নওশীনের স্বাস্থ্যবস্থা বেশ ভালো। আগামী মাসে নতুন সদস্য তাদের ঘরে আসবে।

নওশীন বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি। বর্তমানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক