মা-বাবা হচ্ছেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক
২৭ জুন ২০২২, ১৪:৫৮আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:২৭

মা হতে চলেছেন আলিয়া ভাট। এর মধ্যে কোনও গুজব নেই। কারণ অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই কথা। 

আজ (২৭ জুন) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন আলিয়া। একটিতে তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। ক্যামেরার দিকে পেছন করে বসে রণবীর কাপুর। সামনে মনিটরে নতুন প্রাণের স্পন্দন। তাতে 'হার্ট' ইমোজি বসানো। 

আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..., কামিং সুন...।’
এরপরেই সেই পোস্টের নীচে কমেন্টের বন্যা বয়েছে। একেবারে সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন হানি। আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

অন্যদিকে, পাপারাজ্জিদের হাত ধরে সে খবর পৌঁছে গেল হবু দাদি নীতু কাপুরের কাছে। হাসিকান্নায় ভাসলেন তারপরই। খবর শুনে তড়িঘড়ি মেকআপ ভ্যান থেকে নেমে আসেন হবু ঠাকুমা। মুহূর্তের স্তব্ধতা। তারপরই খুশিতে মাতোয়ারা। আলিয়া ও রণবীর

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি এ বছরে বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলির একটি ছিল। করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল এই বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরেই বিয়ে সেরে ফেলেন তারা।

সূত্র: জিনিউজ, হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প