মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২২, ১৪:১৮আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:১৮

কিছুটা দেরিতে হলেও ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ দিয়ে নতুন করে ভক্তবাহিনী গড়েছেন মনোজ বাজপেয়ি। শক্তিমান অভিনেতা হলেও দিন সবসময় এরকম ছিল না তার। বিশেষ করে যখন সবে অভিনয়ের জগতে একটু নামডাক হতে শুরু করেছিল, তখনও তিনি ছিলেন আটপৌরে। আর সেই আটপৌরে জীবনে খানিকটা পরিবর্তন এনে দিয়েছিলেন স্বয়ং কিং খান।

বলিউড হাঙ্গামার প্রশ্ন ছিল, প্রথম নাইটক্লাবের অভিজ্ঞতা কী করে? উত্তরে মনোজ পুরো কৃতিত্ব শাহরুখ খানকে দেন। ওই সময় শাহরুখের সঙ্গে থাকতো বেরি (জন বেরি, শাহরুখ যাকে অভিনয় শিক্ষার গুরু মানেন)। আমিও তখন বেরির সান্নিধ্যে ছিলাম। তারাই আমাকে প্রথম কোনও ডিস্কোতে নিয়ে যায়। ওটাই আমার প্রথম ডিস্কোর অভিজ্ঞতা।

মনোজ আরও বললেন, তখন শাহরুখের জীবন আমাদের চেয়ে একেবারেই আলাদা ছিল। আমাকে তো ডিস্কোতে যাওয়ার জন্য জুতোও খুঁজতে হয়েছিল। কারণ ওই সময় আমার পায়ে থাকতো চপ্পল। আর শাহরুখ খান তার মারুতি ভ্যানে করে আসতো।

এখন অবশ্য নাইটক্লাবে ঢুঁ মারার মতো সময় পাবেন না মনোজ। হাতে তিনটি কাজ— ‘জোরাম’, ‘ডেসপাচ’ ও ‘গুলমোহর’। ‘ফ্যামিলি ম্যান’-এর তিন নম্বর সিজনও আসছে খুব তাড়াতাড়ি।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এফএ/এমএম/
সম্পর্কিত
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিনোদন বিভাগের সর্বশেষ
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে