আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৯:৫৮আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:১৬

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘হেডস অব স্টেট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। এই সিনেমায় তিনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। সম্প্রতি ইন্ডিয়া টুডের সাথে এক আলাপচারিতায় তিনি জানিয়েছন, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পছন্দ করলেও তার রয়েছে কিছু সীমাবদ্ধতা।

তিনি জানিয়েছেন, টম ক্রুজ এবং অক্ষয় কুমারের মতো বিমান থেকে লাফিয়ে পড়ার সাহস তার হবে না।
 
প্রিয়াঙ্কার ভাষায়, ‘টম ক্রুজ ও অক্ষয় কুমার যা করেন তা আমার ভালো লাগে। তারা অ্যাকশন দৃশ্যে চমৎকার কাজ করেন। কিন্তু আমার মনে হয় না, উড়ন্ত বিমানে ঝুলতে আমার সাহস আছে! আসলে টম বা অক্ষয়ের মতো আমার এত সাহস নেই।’
  
প্রিয়াঙ্কা চোপড়া ‘হেডস অব স্টেট’-এর সেটে অসাধারণ স্টান্ট টিমের প্রশংসা করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বড় বড় সিনেমার অংশ হতে ভালোবাসি। এই সিনেমায় একটা বিশাল স্টান্ট টিম আছে, যারা আমাকে আমার সমস্ত কাজ করতে সাহায্য করেছে। বলা যায় বাধ্য করেছে। সব মিলিয়েই এই সিনেমায় একটা জাদু তৈরি হয়েছে।’    

বলা প্রয়োজন, ‘হেডস অব স্টেট’ সিনেমার গল্পটি মার্কিন প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ঘিরে আবর্তিত। দুই রাষ্ট্রপ্রধান বিশ্বব্যাপী ষড়যন্ত্রের হাত থেকে বিশ্বকে বাঁচাতে একসঙ্গে কাজ করেন। প্রিয়াঙ্কা এখানে নোয়েল বিসেটের ভূমিকায় অভিনয় করেছেন যিনি একজন এম১৬ এজেন্ট।

উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে আরও অভিনয় করেছেন প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েদ, সারা নাইলস প্রমুখ। প্রিয়াঙ্কা চোপড়া

সূত্র: এনডিটিভি

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী