‘থ্রি-ইডিয়টস’র চতুরের সঙ্গে অভিনেতা মিলন

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৭:২০আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:৫০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনার ছবি ‘এমআর-নাইন’ ইতোমধ্যেই তাদের লাইনআপ দিয়ে চমকে দিয়েছে। এতে অভিনয় করছেন হলিউডের মারকুটে যেমন তারকা তেমনি থাকছে বলিউডেরও আলোচিত কয়েকজন। এর মধ্যে অন্যতম বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’র চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার। যার আসল নাম অমি বৈদ্য। 

ছবিটির শুটিং নিয়ে পুরো সময়ই লুকোচুরি করেছে টিম ‘এমআর নাইন’। এমনকি বাংলাদেশ অংশেও শুটিংয়ের সময় সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তবে এবার হলিউড অংশের দুই শিল্পীকে একসঙ্গে পাওয়া গেল। যেখানে আছেন অমি বৈদ্য আর বাংলাদেশের আনিসুর রহমান মিলন।

ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, শুটিংয়ের ফাঁকেই ছবিটি তোলা। এতে দেখা যায়, হাসিমুখে এ দুই তারকা পাশাপাশি দাঁড়িয়ে। পেছনে শুটিংয়ের ভ্যানিটি ভ্যান।

মিলন বলেন, ‘অমির সঙ্গে কাজ করে খুবই ভালো লাগলো।’

জাজ জানায়, আমেরিকার পর গত ৩০ জুন বাংলাদেশ অংশের কাজ শেষ হয়েছে ‌‘এমআর-নাইন’ বা ‘মাসুদ রানা’র। আমেরিকা ও ঢাকায় টানা কাজের মধ্যে এর ইতি টানা হয়েছে। 

সিনেমার চিত্রনাট্য করেছেন এর পরিচালক আসিফ আকবর, প্রযোজক আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা।

ছবির মূল চরিত্র মাসুদ রানা হিসেবে আছেন ‘ঢাকা অ্যাটাক’ হিসেবে খ্যাত এবিএম সুমন। তাকে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির চৌকস কর্মকর্তা হিসেবে দেখা যাবে। তার নায়িকা হিসেবে দেখা মিলবে ভারতের সাক্ষী প্রধানকে।

জুন মাসের শেষ সপ্তাহে হয় বাংলাদেশে শুটিং। এ অংশে শুট করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন ২০১৭ জেসিয়া ইসলাম ও আলিশা। এতে জেসিয়া রুপা চরিত্রে অভিনয় করছেন। যে কিনা একজন বিসিআই এজেন্ট। 

চলচ্চিত্রটিতে যুক্ত হয়েছেন হলিউড তারকা ফ্রাঙ্ক গ্রিলো। মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও জনপ্রিয় অনেক সিনেমাতেই অভিনয় করে সাড়া জাগিয়েছেন তিনি। এতে ধারণা করা হচ্ছে, খল চরিত্রে বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। আছেন ‘দ্য ডার্ক নাইট’ অভিনেতা মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার, ‘উলফ ওয়ারিয়র টু’র ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেলসহ হলিউডের অনেকেই। 

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে। 

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?