টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৮:২৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:২৫

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে জানা যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শাহনূর। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তার শরীরে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তার অসুস্থ হওয়ার খবরে সে সময় অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

তবে শাহনূর এখন সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র থেকে বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই এটি জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

অভিনেত্রী বলেন, ‘সে সময় বিভিন্ন গণমাধ্যমে আমার অসুস্থতার খবর দেখেছি। অনেকেই লিখেছেন আমার টিউমার ধরা পড়েছে। সত্যি বলতে সে রকম বড় ধরনের কোনও সমস্যা হয়নি। প্রাইমারি ধাপে থাকতেই বিষয়টি ধরা পড়েছিল। তাই সবার দোয়া ও ভালোবাসায় অল্প সময়ে সূস্থ হতে পেরেছি।’

২০২৪ সালের শেষের দিক থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী। তবে ২০০৬ সাল থেকেই সেখানে আসা-যাওয়া তার। যুক্তরাষ্ট্রে তার পরিবারের আরও অনেক সদস্য আছেন বলেও জানান তিনি।

কী করছেন সেখানে

শাহনূর ক্যারিয়ারের শুরু থেকেই সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। যুক্তরাষ্ট্রেও ‘গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’ একটি সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া একই সঙ্গে সাউন্ড বিজনেস করছেন বলে জানান অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আমি এখানে সাউন্ড বিজনেসের সঙ্গে জড়িত আছি। বিভিন্ন ইভেন্টের সাউন্ড দিয়ে থকি। এর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কিছু কাজ করছি। বাংলাদেশে অভিনয় থেকে দূরে থাকলেও সংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও আছি। এখানে মাঝেমধ্যে মঞ্চ নাটকে অভিনয় করছি। আবার অনেক অনুষ্ঠানে গানও করছি।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ের মানুষ আমি। তাই যেখানেই থাকি সংস্কৃতির সঙ্গে থাকতেই পছন্দ করি।’

শাহনূরের চলচ্চিত্রে শুরু

ছবি: সংগৃহীত

২০০১ সালে জনপ্রিয় অভিনেতা রুবেলের বিপরীতে প্রথমবার বড়পর্দায় আসেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘জিদ্দি সন্তান’। এ অভিনেতার সঙ্গে জুটি হয়ে পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন শাহনূর।

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘সাহসী মানুষ চাই’ রিয়াজের বিপরীতে ‘হাজার বছর ধরে’ ও ‘স্বপ্নের বাসর’সহ আরও অনেক সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আহারে জীবন’। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে রবিউল ইসলাম রাজের ‘রাজকুমারী’ ও তাজু কামরুলের ‘বেলা-অবেলা’। ক্যারিয়ারে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন জানান শাহনূর।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ