আইয়ুব বাচ্চুর ছায়া অবলম্বনে...

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৭:৪৪আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:৫০

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। এই গিটারের জাদুকরকে স্মরণ করে তারই কণ্ঠের ছায়া ধরে গাইলেন নবীন গায়ক শামসুল হক শামস। আর এই কাজটি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। তারই সুর-সংগীতে ‘পিছুটান’ শিরোনামের এই গানটি লিখেছেন এম ইমরান।

সম্প্রতি তৌসিফ আহমেদ নবীন গায়কদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। যারা গান করতে আগ্রহী কিন্তু ভালো সুযোগ পাচ্ছে না তাদের জন্য এই উদ্যোগ তৌসিফের। আর এমন সুযোগ লুফে নিলেন শামস। গাইলেন প্রিয় গায়ক আইয়ুব বাচ্চুর স্মরণে। কারণ, শ্রোতা-বন্ধুরা বলেন তার কণ্ঠটাও নাকি পুরো আইয়ুব বাচ্চুর মতো!

শামস বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গান পছন্দ করি। আইয়ুব বাচ্চু আমার আইডল। অনেক দিনের ইচ্ছে ছিল গান করার। অবশেষে সেই সুযোগ করে দিলেন আরেক প্রিয় শিল্পী তৌসিফ ভাই। কতটুকু গাইতে পেরেছি তা শ্রোতারা ভালো বলতে পারবেন।’

তৌসিফ বলেন, ‘আমি নতুনদের জন্য ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন শামস। তার গায়কি খুবই ভালো। তার কণ্ঠে বাচ্চু ভাইয়ের ছায়া খুঁজে পাই। আশা করছি শামসের প্রথম গানটি সবার ভালো লাগবে।’ 

আসছে ঈদে গানটি প্রকাশ করেছে জি-সিরিজ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প