তানজীবের গানচিত্র ‘মেহেরবান’

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২০:৩০আপডেট : ০৬ জুলাই ২০২২, ২২:১৮

এ সময়ের জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার। ইতোমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের শ্রোতা-দর্শকদের মাঝে হয়েছেন বেশ জনপ্রিয়।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘মেহেরবান’ শিরোনামে নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন তানজীব। গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে এতে থাকছেন তানজীব সরোয়ার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা ও আদর আহমেদ।

তানজীব বলেন, ‘শ্রোতা-দর্শকরা যেহেতু আমার গান পছন্দ করেন, তাই তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর এ কারণেই অনেক যত্ন ও সময় নিয়ে এই গানটি করেছি। এক কথায়, গানটির ব্যাপারে আমি ভীষণ আশাবাদী।’ 

জানান, মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তানজীবের গানচিত্র ‘মেহেরবান’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প