হলিউডে দিপীকার শ্যুটিং শুরু

বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৭

দিপীকা পাড়ুকোন ও ভিন ডিজেল‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এর শ্যুটিংয়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে হলিউডের ছবিতে যাত্রা শুরু করলেন বলিউড তারকা দিপীকা পাড়ুকোন। এরইমধ্যে টরন্টোতে প্রথম দিনের সেটে সহ-অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দিপীকার তোলা ছবিও প্রকাশ করা হয়েছে।
অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার রাসেল কার্পেন্টারের ক্যামেরায় ধারণ করা ছবিটি টুইট করেছেন ম্যুভির পরিচালক ডিজে কারুসো। দিপীকা অভিনীত প্রথম দৃশ্যকে ‘দারুণ’ বলে উল্লেখ করেছেন তিনি।
গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ারে মত্ত রয়েছেন ভিন ডিজেল। ছবি শেয়ারের পাশাপাশি ‘ট্রিপল এক্স’ সিরিজের বিভিন্ন আপডেট দিয়ে যাচ্ছেন তিনি।কেবল ‘ট্রিপল এক্স’ সিরিজই নয়, ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের ৯ম ও ১০ম ছবি মুক্তির সম্ভাব্য তারিখও জানান তিনি। ইন্সটাগ্রামে এ পোস্টটির সঙ্গে যুক্ত করা ছবিতে দেখা যায় তিনি একটি গাড়ি চালাচ্ছেন। সেখানে মেয়ে হানিয়া তার সহযাত্রী।
এদিকে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে ৪৮ বছর বয়সী ভিন ডিজেলের পাশাপাশি নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে কসরত চালিয়ে যাচ্ছেন ৩০ বছরের দিপীকা।
‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এ ছবিটিতে ভিন ডিজেল ও দিপীকা ছাড়াও অভিনয় করছেন নিনা দোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি এবং টনি জা। ছবিটি ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প