ওস্তাদ ইয়াসিন খান আর নেই

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩১

ওস্তাদ ইয়াসিন খান দেশের উচ্চাঙ্গসংগীতের অন্যতম পথিকৃৎ ওস্তাদ ইয়াসিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ষীয়ান এ সংগীতসাধকের মৃত্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ করে শাস্ত্রীয় সংগীতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ওস্তাদ ইয়াসিন খান যে বলিষ্ঠ অবদান রেখেছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি তা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শাস্ত্রীয় সংগীত শিল্পের ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
ধ্রুপদ ধারায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ শিল্পীকে গুণীজন সংবর্ধনা দিয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সময়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প