বন্যাদুর্গতদের পাশে টেলিপ্যাব

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ১৭:১৭আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:১৮

দেশের বিভিন্ন অঞ্চল এখনও বন্যায় কবলিত। হাজার হাজার মানুষের ঘর-বাড়ি, জায়গা-জমি, গবাদিপশুসহ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

এবার সেই সব মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)।

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ও কলমাকান্দা উপজেলার ৪০০ শত পরিবারের জন্য সাড়ে ৪ টন খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছে তারা। এগুলো বিতরণের জন্য ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ৭৭ পদাতিক ব্রিগেডের কাছে হস্তান্তরও করা হয়েছে। গতকাল (২২ জুলাই) এগুলো তুলে দেওয়া হয়। 

এই সময় উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, শহিদ আলমগীর, প্রচার সম্পাদক সানজিদ খান প্রিন্স, আর্কাইভ সম্পাদক এস এম মাসুদ করিম সুজন, কার্যকরী সদস্য শেখ রুনা, মনির পারভেজ এবং ঘাটাইল সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রহিম ও ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।

সাজু মুনতাসির জানিয়েছেন, ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ ও তেল। প্রয়োজনে তারা পুনরায় এমন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প